বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে দেওয়ার জন্য বিশেষ উপহার আইডিয়া
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে কী উপহার দেওয়া যায় তা নির্ভর করে তার পছন্দের উপর। বিশেষ এইদিনে কাস্টমাইজড গিফট, স্মার্ট ওয়াচ বা অলংকার স্ত্রীকে উপহার দিতে পারেন।
সামনে কি বিশেষ কোনো দিন অপেক্ষা করছে? বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে কী উপহার দেওয়া যায় এই নিয়ে চিন্তায় আছেন? গতানুগতিক নিয়ম বদলে স্ত্রীকে বিশেষ দিনে এমন একটি উপহার দিতে পারেন, যা সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। তবে এক্ষেত্রে প্রিয়জনের পছন্দের জিনিসকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত।
স্বামী-স্ত্রীর সম্পর্ক একটি মধুর সম্পর্ক। এই সম্পর্ক আরও মধুর করার জন্য মাঝেমধ্যে স্ত্রীকে উপহার দিন। বউয়ের জন্মদিন অথবা নিজেদের বিবাহ বার্ষিকীর দিনে তার পছন্দের একটি জিনিস উপহার দিন। অনেক সময় ছোট কোনো উপহারও বহু বছর মনে থেকে যায়।
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে যে উপহার দিবেন
অলংকার
মেয়েরা সাধারণত অলংকারের প্রতি একটু বেশি দুর্বল হয়ে থাকে। তাদের খুশি করানোর জন্য গয়না বা অলংকার বেশ কার্যকর। সেটি যদি বিশেষ কোনো দিনের উপলক্ষে হয়, তাহলে তা হবে তার জন্য আরও বেশি স্মরণীয়। তাই স্ত্রীকে উপহার হিসেবে গয়না দিতে পারেন।

ক্যান্ডেল লাইট ডিনার
বিশেষ দিনে স্ত্রীকে নিয়ে বাইরে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। এটি একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। শুধু বিশেষ দিনেই নয়, সব স্বামীরই উচিত সময় বের করে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।

কসমেটিক / জুয়েলারি
সাধারণত মহিলাদের কসমেটিক বা জুয়েলারির প্রতি একটু বেশি আগ্রহ থাকে। তারা সাজগোজ করতে ভালোবাসে। স্বামীর কাছ থেকে পছন্দের জুয়েলারি উপহার পেলে স্ত্রী অনেক বেশি খুশি হয়। চাইলে মেকআপ আইটেমও উপহার দিতে পারেন যেমন- এক সেট লিপস্টিক, কাজলসহ অন্যান্য মেকআপ সামগ্রী।

পারফিউম
সুগন্ধি পারফিউম একজন মানুষের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। পারফিউম একটি কার্যকর উপহার। Gucci, Ralph Lauren, Viktor & Rolf সহ আরও বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের পারফিউম উপহার দিতে পারেন। জন্মদিন, বিবাহবার্ষিকী অথবা যেকোনো বিশেষ দিনে প্রিয়তমা স্ত্রীকে পারফিউম উপহার দেওয়া ভালো।

ফুল
স্ত্রীর জন্য কম বাজেটের মধ্যে সবচেয়ে অসাধারণ উপহার হলো ফুল। ফুল অপছন্দ করে নাএমন মানুষ খুব কমই পাওয়া যায়। বিশেষ দিনে অফিস শেষে বাসায় ফেরার সময় স্ত্রীর জন্য একটি বা একগুচ্ছ ফুল নিয়ে আসতে পারেন। এতে বাসায় একটি রোমান্টিক আবহ তৈরি হয়।

জামা-কাপড়
শপিং করতে সবারই ভালো লাগে। বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে শাড়ি, থ্রি-পিস, সালোয়ার-কামিজ বা অন্য যেকোনো পোশাক উপহার দিতে পারেন। তার পছন্দের একটি শাড়ি হতে পারে তার জন্য সেরা উপহার। তবে এক্ষেত্রে জোর না করে সে যে জিনিসটি পছন্দ করে সেটি কিনে দেওয়া উত্তম।
আরও পড়তে পারেন: বন্ধুর বিবাহ বার্ষিকীতে সেরা ১০টি উপহার আইডিয়া
বিবাহ-স্মরণিকা
বিবাহের তারিখ প্রতিটি মানুষের জন্যই স্মরণীয়। এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বিবাহ বার্ষিকীতে বিবাহের তারিখসহ ব্যাকগ্রাউন্ডে বিয়ের ছবি ব্যবহার করে একটি সুন্দর ফটো ফ্রেম বা ফটো কার্ড উপহার দিতে পারেন। এটি বেডসাইড টেবিলে সাজিয়ে রাখা যেতে পারে।

স্মার্ট ওয়াচ
ফ্যাশনপ্রিয় মানুষের কাছে স্মার্ট ওয়াচ খুবই পছন্দের একটি জিনিস। নামী-দামি কোম্পানির স্মার্ট ওয়াচ অনেকেরই শখের তালিকায় থাকে। আপনার জীবনসঙ্গী যদি ফ্যাশনেবল হয়ে থাকেন, তাহলে একটি স্মার্ট ওয়াচ উপহার দিতে পারেন।

টেডি বিয়ার
অনেক মেয়েরই টেডি বিয়ার খুব পছন্দের। খারাপ সময় বা একাকিত্বের মুহূর্তে টেডি বিয়ার হয়ে উঠতে পারে একমাত্র সঙ্গী।
কাস্টমাইজড গিফট
নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা মগ, বালিশের কভার অথবা ফটো ফ্রেম প্রিয় মানুষকে উপহার দিতে পারেন। নিজ হাতে কাস্টমাইজ করা জিনিসে আলাদা এক ধরনের আবেগ থাকে, যা প্রিয়জনের কাছে অনেক মূল্যবান।
শেষকথা
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে কী উপহার দেওয়া যায় তা সম্পূর্ণভাবে নির্ভর করে তার পছন্দের উপর। অনেক সময় ছোট কোনো উপহারেও সে খুব খুশি হয়, আবার কখনো বড় উপহারেও সেই আনন্দ নাও থাকতে পারে। তাই উপহার দেওয়ার সময় অবশ্যই প্রিয়জনের পছন্দকে সর্বোচ্চ প্রাধান্য দিন।