লেবু দিয়ে মশা তাড়ানোর কার্যকার উপায় | প্রাকৃতিক সমাধান

খুব সহজেই ঘরোয়া টিপস অনুসরণ করে ঘর থেকে লেবু দিয়ে মশা তাড়ানো যায়। এই ব্লগে তা নিয়ে আলোচনা করব।

লেবু দিয়ে মশা তাড়ানোর কার্যকার উপায় | প্রাকৃতিক সমাধান

বছরের এই সময় দেশের সব জায়গায়ই মশার উপদ্রব বেশি হয়ে থাকে। জমে থাকা পানি, ড্রেনের মধ্যে পানি এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মশার বংশবিস্তার বাড়ছে। মশা শুধু বিরক্তিকরই নয়, এটি থেকে চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ ছড়ায়। মশা নিরোধক পণ্য হিসেবে রাসায়নিক ব্যবহার করার চেয়ে প্রাকৃতিক উপায়ে মশা দূর করা ভালো। প্রাকৃতিক উপায়গুলোর মধ্যে লেবু দিয়ে মশা তাড়ানো অনেক সহজ। শুধু লেবু বা লেবুর সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে অনায়াসে ঘর থেকে মশা তাড়াতে পারেন।

লেবু দিয়ে মশা তাড়ানো উপায়

লেবু ও লবঙ্গ ব্যবহার

প্রথমে মাঝারি বা বড় সাইজের একটি লেবু নিন, তারপর লেবুটি মাঝ বরাবর দুই ভাগ করুন। উভয় অংশে কয়েকটি লবঙ্গ গেঁথে দিন। সবশেষে লেবুটি মশার উপদ্রব বেশি এমন স্থানে রেখে দিন। একটি লেবুর কার্যকারিতা সাধারণত ১–২ দিন থাকে। লেবু শুকিয়ে গেলে এর কার্যকারিতা কমে যায়।

লেবু দিয়ে মশা তাড়ানো উপায়

লেবুর রস স্প্রে তৈরি

একটি স্প্রে বোতলে পানি নিন, তারপর পানির সাথে লেবুর রস মিশিয়ে নিন। ঘরের কোণায়, পড়ার টেবিলসহ ঘরের সব স্থানে স্প্রে করুন। তবে এর কার্যকারিতা বাড়াতে লেবুর সাথে সামান্য ভিনেগারও মিশাতে পারেন।

লেবু দিয়ে মশা তাড়ানো উপায়

লেবুর খোসা ব্যবহার

সাধারণত আমরা লেবু ব্যবহার করে খোসা যেখানে-সেখানে ফেলে দিই। যেখানে-সেখানে না ফেলে লেবুর খোসা চুলা, জানালা, ময়লার বক্সের পাশে রাখতে পারেন। এতে করে মশা ওই স্থান থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লেবুর খোসা দিয়ে খুব সহজেই আপনি মশা দূর করতে পারবেন।

লেবু দিয়ে মশা তাড়ানো উপায়

লেবু ও ভিনেগার মিশ্রণ

লেবুর রস ও ভিনেগার ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে তৈরি করে নিন। এই মিশ্রণ মশার পাশাপাশি ঘরের মধ্যে থাকা স্যাঁতসেঁতে গন্ধ দূর করবে, যা ঘর পরিষ্কার ও পরিপাটি রাখতে সাহায্য করে।

লেবুর পানি দিয়ে মুছা

আমরা প্রায় প্রতিদিনই ঘরের মেঝে পরিষ্কার করে থাকি। ঘরের মেঝে পরিষ্কার করার সময় পানির সাথে লেবুর রস মিশিয়ে নিন। এতে ঘর পরিষ্কারের পাশাপাশি ঘর থেকে প্রাকৃতিক উপায়ে মশাও দূর করতে পারবেন।

আরও পড়তে পারেন: তেজপাতা দিয়ে মশা তাড়ানোর ৭টি উপায়

লেবু ও নিমের মিশ্রণ

লেবুর রস ও নিমপাতা একসাথে মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে রাখুন। এটি মশা তাড়ানোর শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করবে। মশার উপদ্রব বেশি এমন স্থানে এই পানি ব্যবহার করলে মশা দ্রুত চলে যাবে।

লেবু দিয়ে মশা তাড়ানোর সুবিধা

লেবু একটি প্রাকৃতিক উপাদান। এতে ক্ষতিকর রাসায়নিক নেই এবং এটি সহজে কম দামে পাওয়া যায়—একটি কেমিক্যালমুক্ত প্রাকৃতিক মশা প্রতিরোধ ব্যবস্থা। মশা তাড়ানোর জন্য হাতের নাগালের এই উপাদান আমাদের বাসায় প্রায় সবসময়ই পাওয়া যায়।

উপসংহার

মশা তাড়ানোর ঘরোয়া পদ্ধতিগুলোর মধ্যে লেবু একটি অন্যতম সেরা উপাদান। লেবু দিয়ে মশা তাড়ানো অনেক সহজ। লেবুর সাথে ভিনেগার, নিমের মিশ্রণ, লেবুর খোসা ও লেবুর স্প্রে ব্যবহার করে অনায়াসে ঘর থেকে মশা তাড়ানো যায়।

Similar Posts

Leave a Reply